Sunday, September 4, 2016

সিঁদুর

আমি নিজেই একটি ক্ষুদ্র জগৎ
অথবা জগতের সংক্ষিপ্ত রূপ
রূপোর নক্সাকাটা সিঁদুরের কৌটোর
ঢাকনা খুলে
কবে তোমায় আমি প্রথম
সুগন্ধি লাল টকটকে সিঁদুর
সিঁথিতে পরিয়েছিলাম
অন্তর থেকে
মন্ত্র উচ্চারণের সাথে সাথে
অগ্নিসাক্ষী করে
সে কথা মনে রেখে
তুমি রোজ রোজ
নিজে নিজেই
তার পুনরাবৃত্তি করে চলেছ

সিঁথিতে  সিঁদুরের প্রলেপ দিচ্ছ
সিঁদুর দিয়েই চলেছ
                   দিয়েই চলেছ !

No comments:

Post a Comment