Showing posts with label লালিপপ. Show all posts
Showing posts with label লালিপপ. Show all posts

Saturday, October 3, 2015

লালিপপ

যার যা আছে ,বা যার যা নেই
তাই দিয়ে জীবন-ভিত্তিক শিল্প রচনা করে।

চোখ নেই, অন্ধ বালিকা
গান গেয়ে জোটায় পেটের ভাত।

যৌনকর্মী শারীরিক অঙ্গ কাজে লাগায়।

শিল্পে নিয়োজিত নারী-পুরুষ
শিল্পী বলে গণ্য নয়।
ওরা শ্রমিক।
কোথাও বা দিন-মজুর।

শিল্পকর্মের বেড়াজাল
বুদ্ধিমত্তার মায়াজাল
সমাজে বেড়ে ওঠে।
ওরা শিল্পী।কলাকুশলী।বুদ্ধিজীবি।এবং।
এবং।এবং,, এবং-এরা।

 ওরা আলাদা হয়।

রুজি-রোজগারের সাথে সাথে
সম্মান ছিনিয়ে নেয়।

অবহেলিত জনগণ লালিপপ চোষে !