Sunday, September 4, 2016

ছিদ্র

ছুতোর মিস্ত্রি
ছিদ্র খুঁজে বেড়ায়
স্ক্রু ভরবে বলে ।

আমি লোকের ছিদ্র
খুঁজে মরি
ওদের চারিত্রিক
বিবসনের
পরিচয় পেতে ।

মানুষের শরীরে
একাদশ ছিদ্র ।

দুই চোখ
দুই কান
দুটো নাকের ফুটো
মুখ
নাভি
শিশ্ন অথবা যোনি
পায়ু
ও ব্রহ্মরন্ধ্র ।

তবে
সবার ওপরে
ব্রহ্মরন্ধ্র ।


আমাদের
শেষ সীমানা !

No comments:

Post a Comment