তোমার বিষয়সম্ভোগে
সুখ
আমি উতলা
উন্মুখ ।
পুলকিত শান্তি
বিভ্রান্তি
অথবা অভ্রান্তি
কিংবা সেই
আপাত সুখ-শান্তির
কালজয়ী
প্রচ্ছন্ন আভাস
দেহজুড়ে পরিতৃপ্তির
বিরাট আকাশ
স্নিগ্ধ বাতাস ।
ক্ষণমাত্র সুখেও
বিশালত্ব
বিহ্বলতার
অপূর্বপ্রকাশ ।
সীমাহীন শান্তি
হাতছানি দেয়
অসীমে
শান্তি হারিয়ে যায় !
সুখ
আমি উতলা
উন্মুখ ।
পুলকিত শান্তি
বিভ্রান্তি
অথবা অভ্রান্তি
কিংবা সেই
আপাত সুখ-শান্তির
কালজয়ী
প্রচ্ছন্ন আভাস
দেহজুড়ে পরিতৃপ্তির
বিরাট আকাশ
স্নিগ্ধ বাতাস ।
ক্ষণমাত্র সুখেও
বিশালত্ব
বিহ্বলতার
অপূর্বপ্রকাশ ।
সীমাহীন শান্তি
হাতছানি দেয়
অসীমে
শান্তি হারিয়ে যায় !
No comments:
Post a Comment