Showing posts with label অনিবার্য সত্য. Show all posts
Showing posts with label অনিবার্য সত্য. Show all posts

Wednesday, November 8, 2017

অনিবার্য সত্য


অনিবার্য সত্য


সব সত্যের চেয়ে
বড় সত্য
ঈশ্বর নন !
পরমেশ্বর নন !

সব সত্যের 
চেয়ে
বড় সত্য
মৃত্যু !

আমৃত্যু ! মৃত্যু পর্যন্ত !
জীবনের শেষ দিন পর্যন্ত !
মৃত্যু আসে না !
তবে মৃত্যুই জীবনের সবচেয়ে বড় সত্য !

তবে সে যে
আসবে !
সে আসবে !
সে আসবে !

মৃত্যু এসে গেলে
মৃত্যুই মহাসত্য !
অনিবার্য সত্য !
মৃত্যুই মহান সত্য !

তাই শাঁখ বাজাও !
বেঁচে থাকতে থাকতে
শাঁখ বাজাও !
মৃত্যুর আগমন প্রতীক্ষায় !