Showing posts with label ব্রাহ্মণ ( দুই ). Show all posts
Showing posts with label ব্রাহ্মণ ( দুই ). Show all posts

Saturday, November 19, 2016

ব্রাহ্মণ ( দুই )

ব্রাহ্মণ


সূচনায় ব্রাহ্মণরা
ব্র্হ্মার মুখ থেকে
বেরিয়েছিলেন
তাই 'বমি' !
তবে অজীর্ণ
খাদ্যবস্তু নয়।
মানুষের মতো
চেহারায় !

প্রথম প্রথম
যে ব্রাহ্মণ সদ্যোজাতরা
ব্রহ্মার মুখ থেকে
বেরিয়েছিল
তাদের জন্য
ব্রহ্মার
কোন প্রসববেদনা ছিল না !

সম্ভবত তখন প্রসববেদনার কোন অস্তিত্বই ছিল না !

কাজেই ব্রাহ্মণ শিশুদের জন্ম দিতে
 মুখ-প্রসবে
ব্রহ্মা নিজেও কাঁদেন  নি
পৃথিবীও কাঁদে নি !

জানি না
তারপর কবে থেকে
ব্রাহ্মণরা
উদরের দিক দিয়ে
যোনিভেদ করে
বেরোতে শিখল !
কেমন করে ব্রহ্মামাকে ছাড়ল !
কেমন করে
সাধারণ মানুষের মতো
মানুষ হল !