Showing posts with label নব্য পুরাণ. Show all posts
Showing posts with label নব্য পুরাণ. Show all posts

Friday, September 2, 2016

নব্য পুরাণ

সম্যকরূপে সমগ্ররূপে
ইচ্ছা জাগলে
ইচ্ছাঠাকরুন
সে ইচ্ছা
পূরণ করে দেন ।

পুরাণের কচকচানি
পুরোনো কথা ।

জাতপাতের নবীকরণ
ননসিডিউল্ড এবং
সিডিউল্ড কাস্ট
তৈরি করে
সিডিউস এবং সিডেট
করে দিয়েছে!

ব্রাহ্মণেরা
এখন আর
বর্ণসেরা নয়
বর্ণচোরা !


অব্রাহ্মণেরাই
ব্রাহ্মণে
রূপান্তরিত !


পরিণত পরীক্ষিত পরিশীলিত
পাটিগণিত!

বেঁচে ছিল পুরানো পুরাণ
বেঁচে থাক নব্য পুরাণ
পার্লামেন্ট প্রসিডিং যার নাম !