কায়ব্যুহ এবং কায়ব্যুহরূপ
কায়ব্যু্হ !
একসঙ্গে
বহু দেহ রচনা
এবং তা
ধারণ করে
রাখার ক্ষমতা !
কেবল
যোগির পক্ষেই
সম্ভব !
একই শরীরে
অবিকল
সেই রকম
বহু শরীর হওয়া !
কায়ব্যুহরূপ !
ভারি অদ্ভুত !
সেই সব রূপ
যা কল্পিত যোগির
কল্পনায়
জেগে ওঠা রূপ !
ব্রজগোপীরা সব
শ্রীরাধার
কায়ব্যু্হরূপ !
সেই একই রূপ
যা শ্রীরাধার
রূপ !
শুধু দেহ নয় !
গন্ধও
তদ্রূপ !