ভুলভ্রান্তি
কবিতা লিখলেই
ভুলভ্রান্তি হবে !
যে মেয়েটিকে
আমি স্ত্রী হিসাবে
গ্রহণ করেছি
সেখানেও ভুলভ্রান্তি !
অপার অশান্তি !
এবং
সেই অশান্তিতেই
মেরেকেটে শান্তি !
আপাত শান্তি !
আপাততঃ শান্তি !
ওঁ ! শান্তি !! ওঁ ! শান্তি !! ওঁ শান্তি !!
ওঁ ! শান্তি !! ওঁ ! শান্তি !! ওঁ শান্তি !!