Showing posts with label গোদাপিয়াশাল. Show all posts
Showing posts with label গোদাপিয়াশাল. Show all posts

Tuesday, October 25, 2016

গোদাপিয়াশাল


গোদাপিয়াশাল


গোদাপিয়াশাল স্টেশনে তোমাকে দেখেছি
ট্রেনে চেপে যেতে
বেশ উঁচু ঢিবির উপর।
স্তনের সৌন্দর্য প্রথমে আমাকে আকর্ষণ করেছিল।
তারপর মুখ এবং অন্যান্য অঙ্গপ্রতঙ্গেরা।

গোদাপিয়াশাল !
কখন অন্যমনস্কতায় স্টেশনের নাম চোখে এল।
অল্পস্বল্প লোকজন
ওঠা নামা
পড়ন্ত  বিকেল।
জানালার ধারে আমি বসা
কিছুক্ষণ থেমে থাকা গাড়ি।

পেছনেতে কাঁচা পথ
মেটে ভাঙ্গা বাড়ি।

গোদাপিয়াশাল ঝাড়
সবুজে অবুঝ !

নীল আকাশের দিকে চেয়ে
লাল ঠোঁটের
সবুজ টিয়াদের ডাকে !

গার্ডের হুইসেল
ইঞ্জিনের  ভোঁ
আমার যাত্রার বেদন বেদনায়
রেল গাড়ির শতছিন্ন যান্ত্রিক শব্দে
ছেড়ে দিল ট্রেন।

আমার যাত্রার যন্ত্রণা
ট্রেনের চাকায় চাকায়
অনুরণিত.....

শেষবারের মত
চশমার ভেতর দিয়ে
চেয়ে রইলাম
মেয়েটির রূপস্নিগ্ধ
চরণ চলন 
ভঙ্গিমার দিকে !