প্রেমের দৈন্যদশা
আমার প্রেমের আলো
যতটা তোমার ওপরে আপতিত হয়
তার কিছুটা
তুমি ফিরিয়ে দাও।
কিছুটা তুমি শোষণ করে
গ্রহণ কর।
বাকিটা
বাইরে নির্গত করে দাও !
প্রতিফলিত আলোকে
তুমি উদ্ভাসিত।
শোষিত আলোকে
তুমি উদ্দীপ্ত।
আর নির্গত আলোকে
তোমার প্রেমের দৈন্যদশা।
হয়তো কিছুটা বা
আমাকে অংশত উপেক্ষা !
* পদার্থ বিদ্যায় আলোর প্রতিফলনের ( reflexion ) ওপর ভিত্তি করে কবিতাটি লেখা।
আপতিত ( incident ) আলোক ( light/rays ) = প্রতিফলিত আলোক ( reflected light ) + শোষিত আলোক ( absorbed light ) + বহির্গত আলোক ( transmitted light ).