Showing posts with label লম্বা. Show all posts
Showing posts with label লম্বা. Show all posts

Wednesday, November 9, 2016

লম্বা

লম্বা


আমি বিশেষ
লম্বা ছিলাম।
বুড়ো বয়সে
লম্বায় একটু
কমেছি।
একটু
খাটো হয়েছি।
তবে এখনো
লম্বাই আছি।
লম্বা হওয়াটাই ছিল
আমার মতো
নির্গুণের
সবিশেষ গুণ !
কিন্তু লম্বা হওয়ার
দৌলতে
কতবার পেয়েছি
কপালে মাথায়
দরজার ওপরের চৌকাঠের
আঘাত।
কতবার
কপাল হয়েছে
লাল।
কতবার ফাটায়েছি
কপাল !
কতবার
উঠে গেছে
মাথার ছাল।
হয়েছে
মাথায় টেবো।
কখনও হয়েছে রক্তারক্তি।
সব কথা সত্যি !