পরমপদ লাভ এবং প্রেমভালোবাসা মায়া ( কবিতা )
পরমপদ
লাভ করলে
জগৎসংসারে আর
ফিরে আসতে
হয় না !
তাহলে
পৃথিবীতে
থাকবার জন্য
এত যে প্রেম
উথলিয়ে ওঠে
এত যে ভালোবাসা
গড়ে তোল
সকলের জন্য
এত যে মায়া
জেগে ওঠে
সে সব তো
গোল্লায় যাবে !
* কবিতার যোগসূত্র, 'গীতা রসামৃত', পৃষ্ঠা ৪৫৮।