পাখির বাচ্চাগুলো
#
প্রণব কুমার কুণ্ডু
#
পাখির বাচ্চাগুলো
অসহায় আবস্থায় থাকাকালীন
পাখির বাসাতেই থাকে !
পাখিগুলোর বাবা-মা
সারাদিন উড়ে উড়ে
তাদের নিজেদের
খাবার খুঁজে খায়
আর বাচ্চাগুলোর জন্যে
ঠোঁটে করে
খাবার নিয়ে আসে !
যা আনে
বাচ্চাগুলো চটপট
একে একে
সেই খাবার খেয়ে নেয় !
ওরা খাবার না-খাবার জন্য
বায়না করে না একটুকুও !
