উর্দু
##
#
প্রণব কুমার কুণ্ডূ
#
প্রণব কুমার কুণ্ডূ
#
উর্দু আদপে একটি হিন্দুস্থানী ভাষা।
মূলত আরবি হরপে লিখিত
এবং আরবি ফার্সি ও হিন্দির সংমিশ্রণে গঠিত।
#
ভারতের প্রায় পাঁচ কোটি লোকের
ও পশ্চিম পাকিস্থানের এক কোটির
মাতৃভাষা উর্দু ।
#
ভারতের উত্তরপ্রদেশ জম্মু ও কাশ্মীর
বিহার দিল্লী তেলেঙ্গানা প্রভৃতিতে
উর্দুভাষির সংখ্যা বেশি।
#
উর্দু আফগানিস্থানে এবং পারস্য
উপসাগরীয় দেশগুলির
শহর এলাকায় প্রচলিত।
#
যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা নরওয়ে
ও অস্ট্রেলিয়ার পাকিস্থানি অভিবাসিরা
নিজেদের মধ্যে উর্দু ভাষায় কথা বলে।
#
তামাম বিশ্বে
উর্দু মাতৃভাষির সংখ্যা
ছ কোটিরও ঊর্ধ্বে।
##
