Showing posts with label ছিন্নমস্তা. Show all posts
Showing posts with label ছিন্নমস্তা. Show all posts

Sunday, September 3, 2017

ছিন্নমস্তা


ছিন্নমস্তা


ছিন্নমস্তা দেবী
সাধারণত
রতিসংগমরত
যুগলের দেহের ওপর 
দাঁড়িয়ে থাকেন !
 
ওখানেই
নৃত্য করেন !
ওখান থেকেই
জগৎ-সংসার
চালান !

রতিপ্রলয়ে ব্যস্ত যুগল
কিছু সময়ের জন্য
রতিবিলাসে
থমকে যান !

দেবীকে
তাকিয়ে দেখেন !
বিচকিত হন !
চেতনা হারান !

কিছুক্ষণ বাদে
দেবীর
মাথা খুঁজে
না-পান !
 
তাই
দেবীর
ছিন্ন 'ধড়'-কেই
প্রণাম জানান !