পুরুষশ্রেষ্ঠ
যে দেয় সেই তো পুরুষ !
তুমি আমাকে এত দিয়েছ
এত প্রেম
এত ভালোবাসা
এত উচ্ছ্বাস
এত উত্তাপ
এত অনির্বচনীয় আনন্দ
উথালিপাথালি হাওয়া !
এত স্ফূর্তি
এত শান্তি
এত ঘুম
এত তৃপ্তি
এত কিছু
সব কিছু !
তখন তো তুমি পুরুষ !
আমি তো সব কিছু
তোমার কাছে পেয়েছি।
তাই আমি নারী !
যে নেয়
সেই তো নারী !
যে দেবে
তার যৌনতা থাকবে।
থাকবে
যৌন অনুভূতি।
আবেগ।
লিঙ্গঘটিত কারণে
নারীর পক্ষে পুরুষকে
উদ্বুদ্ধ করে উদ্দীপিত করার শক্তি !
যৌন আকর্ষণ।
সেক্স অ্যাপীল।
নিজের প্ররোচনায়
তুমি নিজেই প্রণোদিত।
আমি আবিষ্ট।
তুমি পুরুষশ্রেষ্ঠ !!