Showing posts with label প্রসারিত চিত্ত. Show all posts
Showing posts with label প্রসারিত চিত্ত. Show all posts

Wednesday, April 6, 2016

প্রসারিত চিত্ত

রক্তিম আভা হৃদয়ের সঞ্চিত যা ধন
আকুল যৌবন;
পরশে যাহার ওগো লোহা হয় সোনা
সসংকোচে হৃদয়ের মায়াজাল বোনা
আমি তার, আমি তার, দীপ্ত অনুরাগী--
স্তব্ধ হয়ে, মালা লয়ে, নিশিদিন জাগি।

রক্তিম আভা হৃদয়ের সঞ্চিত যা ধন
জীবন-দর্শন;
আমি মোর হৃদয়েতে নীরব পূজারি
হৃদয় উজাড়ি
নৈবেদ্যের থালাখানি দিই
                                বরণডালায়
গলার মালায়
অকারণে পাই যেন কার অনুভূতি
রূপময়ী কুমারীর সৌজন্যের দ্যুতি !

রক্তম আভা হৃদয়ের সঞ্চিত যা ধন
পরশ-আলিঙ্গন;
চাই আমি বদ্ধ হতে দীপ্ত বাহুডোরে 
সংকুচিত জীবনের বিলুপ্তির তোড়ে !

ওই পেলে আমি হব প্রীত
ওরই লাগি আজি মোর  চিত্ত প্রসারিত !!