প্রণব কুমার কুণ্ডু
তোমার রূপ বদলায়
তোমার রূপ তো
মুহূর্তে মুহূর্তে
বদলায় !
বদলায়
তোমার ব্যবহারিক
রূপ !
বদলায়
তোমার আত্মিক
রূপ !
বদলায় তোমার
রূপমাধুর্য !
রূপসৌন্দর্য !
স্নানেও
তোমার
রূপ বদলায় !
রূপ বদলায়
শাড়িতে কিংবা
সালোয়ারকামিজে !
রূপ
বদলায়
প্রসাধনে !
রূপ বদলায়
মাথার চুলে
চিরুনির শাসনে !