Showing posts with label মন বিকোবে. Show all posts
Showing posts with label মন বিকোবে. Show all posts

Saturday, September 3, 2016

মন বিকোবে

মন বিকোবে মনের দরে মনের কাছে
মন বিকোবে চোখের তারার মুগ্ধ লাজে
মন বিকোবে মধুর মনের বিকিরণে
মন বিকোবে প্রেমের সাথে প্রতিক্ষণে ।

মন বিকোবে ভালোবাসার মূর্ছনাতে
মন বিকোবে তারায় ভরা জ্যোৎস্না রাতে
মন বিকোবে হৃদয় সাথে হিয়া মিলে
মন বিকোবে ওষ্ঠ সাথে ওষ্ঠ দিলে ।

মন বিকোবে মনের দরে মনের কাছে
মন বিকোবে পাগল করা প্রিয়ার কাছে !