Showing posts with label আমাকে তোমার প্রয়োজন. Show all posts
Showing posts with label আমাকে তোমার প্রয়োজন. Show all posts

Tuesday, January 12, 2016

আমাকে তোমার প্রয়োজন

আমাকে আর প্রয়োজন নেই
একথা তুমি বারেবারেই বলেছ
তোমার একটি সন্তান হয়ে গেছে
কাজেই প্রজননের জন্য
আমাকে আর তোমার দরকার নেই
তা আমি বেশ বুঝতে পারি !

কিন্তু তোমার সেই অদ্ভুত হাসি
সে তো তোমার নরম জায়গায়
সুড়সুড়ি
বা কাতুকুতু দেওয়ার ফলশ্রুতি।
তুমি নিজে নিজে নিজেকে
কাতুকুতু দিয়ে দেখ না
সুড়সুড়ি দিয়ে দেখনা
তোমার অদম্য
উৎসাহভরা
অভাবনীয়
উদ্দীপনা
কতটা জাগাতে  পারো
কিংবা একদমই জাগাতে পার কিনা !
কিংবা স্নায়ুতন্ত্র অনুরণিত হয় কি না।

তোমাকে সুড়সুড়ি দেওয়া
বা কাতুকুতু খাওয়ানো
সে পরিধানের ওপর থেকেই হোক
বা পরিধানের ভেতরেই হোক
সেজন্য অন্তত আমাকে তোমার  প্রয়োজন !