চোর পালালে
চোর পালালে
বুদ্ধি বাড়ে !
বুদ্ধিরা তখন
মাথা থেকে
বেরিয়ে পড়ে !
চোর আবার
গৃহস্থকে
মারে-ধরে !
তখন
চোরেরা হয়
ডাকাত !
ডাকাতদের জন্য
ঘুম হয় না
সারারাত !
জেগেই থাকি
জেগেই থাকি
পড়ে থাকে
বাড়া ভাত !