তোমার প্রসব বেদনা উঠলে !
তোমার প্রসব বেদনা উঠলে
না-না-না
দু'চার তিন
আগে থেকেই
প্রস্তুত হতে হবে !
শেষদিকে
ঘন ঘন চেক আপ
শরীরটা আইঢাই করলেই
ডাক্তার !
কখন ব্লাডপ্রেসার
কখন টিপেটুপে ফিটাসের পজিশন
বুঝে নেওয়া !
তারপর সময় থাকতেই
ব্যথা ওঠার আগেই
নার্সিংহোম !
ওখানে একটু কষ্ট হবে !
ব্যথার মাঝে মাঝে
জিরিয়ে নিও কিছুক্ষণ
কমলালেবুর রসে
স্বস্তির নিঃশ্বাসে।
বারবার লেডি ডাক্তার
স্টে্থোসকোপ নিয়ে
দৌড়ে আসবে।
নার্স দেবে
সান্ত্বনার বাণী
তরপর ক্রমান্বয়ে
জরায়ুর জঠর ছেড়ে
দুনিয়ার আলোয়
ভূমিকম্পের আগের পৃথিবীটা !
প্রচুর রক্তক্ষয়ী অবসাদের
সাথে সাথে
জীবন থেকে
জীবন গড়ার
বিপ্লব !
আমাদের
মিলনক্ষণের সমস্ত সত্তা
সন্ধিপূজার দিনগুলো
কষ্টার্জিত আনন্দের
দুঃখ-সুখের
মুহূর্তগুলোর
বিনিময়ে
তোমার আমার
ভালোলাগার
ভালোবাসার
দি-গ-ন্ত বিস্তৃত
উদ্বেলিত
মিলন সেতুর
সোনালি
চূড়া !
তোমার প্রসব বেদনা উঠলে
না-না-না
দু'চার তিন
আগে থেকেই
প্রস্তুত হতে হবে !
শেষদিকে
ঘন ঘন চেক আপ
শরীরটা আইঢাই করলেই
ডাক্তার !
কখন ব্লাডপ্রেসার
কখন টিপেটুপে ফিটাসের পজিশন
বুঝে নেওয়া !
তারপর সময় থাকতেই
ব্যথা ওঠার আগেই
নার্সিংহোম !
ওখানে একটু কষ্ট হবে !
ব্যথার মাঝে মাঝে
জিরিয়ে নিও কিছুক্ষণ
কমলালেবুর রসে
স্বস্তির নিঃশ্বাসে।
বারবার লেডি ডাক্তার
স্টে্থোসকোপ নিয়ে
দৌড়ে আসবে।
নার্স দেবে
সান্ত্বনার বাণী
তরপর ক্রমান্বয়ে
জরায়ুর জঠর ছেড়ে
দুনিয়ার আলোয়
ভূমিকম্পের আগের পৃথিবীটা !
প্রচুর রক্তক্ষয়ী অবসাদের
সাথে সাথে
জীবন থেকে
জীবন গড়ার
বিপ্লব !
আমাদের
মিলনক্ষণের সমস্ত সত্তা
সন্ধিপূজার দিনগুলো
কষ্টার্জিত আনন্দের
দুঃখ-সুখের
মুহূর্তগুলোর
বিনিময়ে
তোমার আমার
ভালোলাগার
ভালোবাসার
দি-গ-ন্ত বিস্তৃত
উদ্বেলিত
মিলন সেতুর
সোনালি
চূড়া !
