দয়া
দয়ার
সাপের বিষ
মাংসপেশিতে মাংসপেশিতে
ঢুকিয়ে দাও।
ওই বিষ
স্বতঃপ্রণোদিত ভাবে
ধমনিতে চলে আসবে !
সেই বিষ
ধমনির রক্তে
দ্রবীভূত হয়ে
সারা অঙ্গের
কোষে কলায়
ছড়িয়ে পড়বে।
মানুষকে
দয়ার বিষে
পঙ্গুকরে
জর্জরিত করবে।
মগজের
ঘিলুতে
সে বিষ
পৌঁছে যাবে।
মনুষ্যত্ব
স্বাধীনতা
আত্মসম্মানবোধ
সদ্ভাবনা
দয়ার বিষ
কেড়ে নেবে।
সেই মানুষদের
মানসিকভাবে
ক্রীতদাস
ক্রীতদাসীতে
পরিণত করে
ছাড়বে !