ব্রহ্মঘ্ন ব্রহ্মঘ্নী
ব্রহ্মঘ্ন
ব্রহ্মঘ্নী
শব্দ দুটি ছিল।
তাহলে তো শব্দদুটির
মানুষজনও ছিল !
প্রথম জন
ব্রহ্মহত্যাকারী।
অর্থাৎ ব্রাহ্মণ হননকারী !
দ্বিতীয় জন
ব্রহ্মহত্যাকারিণী !
অর্থাৎ ব্রাহ্মণ হননকারিণী !
ব্রা্হ্মণরা
তাঁদের স্পর্ধায়
'ব্রহ্ম' এবং ব্রাহ্মণকে
এক করে দিয়েছেন !
পৌরাণিক যুগেও
তাহলে
খুনি ছিল !
তখন
মেয়েরাও
হনন করত !
কিন্তু মেয়েরা
কেন ?
কেন হনন করত?
সেকথা কি কেউ
জানতো ?