Showing posts with label আমার কবিতার ছন্দ. Show all posts
Showing posts with label আমার কবিতার ছন্দ. Show all posts

Thursday, March 9, 2017

আমার কবিতার ছন্দ


আমার কবিতার ছন্দ


আমার কবিতার 
ছন্দ নিয়ে
বেশি কিছু
বলতে আসিস্ না !
তোরই
ছন্দপতন ঘটবে !
কবিতার
নাড়িভুড়ি
বেরিয়ে আসবে !

প্রথমে ক্ষুধা
তারপর খাবার।
খাবার পেয়ে
চিবোনোর পরে
পাকস্থলিীতে
লবণাম্ন সংযোগ।
ভুক্ত খাদ্যের
নরম তরল
মণ্ড অবস্থা।

ক্ষুদ্রান্ত্রে
 পিত্তরস।
হজমিকারী
পাচকরস
অর্থাৎ
অগ্ন্যাশয়রস !

ক্রমান্বয়ে
অর্ধজারিত
ভোজ্যবস্তু
স্থূলান্ত্রে।
স্থূলান্ত্রই
'কোলন' !

ওখানে
অংশত হজম হওয়া
বুঝতে না পারা
জীর্ণ খাদ্যবস্তুর
নিজস্ব গন্ধ !

তারপর
মলাশয় !
পায়ু এবং পায়ুদ্বার !

তারপর তরল
বা নিয়তাকার
বা অনিয়তাকার
বা অর্ধনিয়তাকার
বা কঠিন
দুর্গন্ধযুক্ত বা্হ্য
ইচ্ছায় অনিচ্ছায়
বেরিয়ে আসবে !

লে হালুয়া !
তখন
ঠ্যালা সামলাতে
পারবি তো ?