Showing posts with label অনুভূতি. Show all posts
Showing posts with label অনুভূতি. Show all posts

Wednesday, October 5, 2016

অনুভূতি

শূন্যের  কেমন
সত্তা
তা  জানিনা!
কখনো  দেখেছি  কিনা
কেবলই
মনে  সন্দেহ  হয়!

শূন্য
শূন্য  শূন্য
অগুনতি  শূন্য।
অনন্ত  শূন্য।

সেই  অনন্ত  শূন্যের
পেছনেও  শূন্য।
তার  পেছনে  কি
ঈশ্বরের  শূন্য?
না   ঈশ্বরের  শূন্যসমষ্টিগুলো?
তার  পেছনে  আর  কিছু?
মনে  আর  দেখতে  পাই  নে!
মনে  হয়  চোখে
ঈশ্বরতত্ত্বের  জল  আসে!
কিংবা   রেটিনার   কার্যপ্রকরণের
আসংগতিতে
সব  ঝাপসা  হয়ে  যায়!

মৃত্যুর  পরে   যদি
ঈশ্বরের   কাছে
ওখানে 
যাই

তবে  গরম  গরম
নরম  রুটি  খাব
শুকনো   বাসি   রুটি  নয়!

সঙ্গে   টাটকা   গরম
শাকসেদ্ধ!