Showing posts with label ইচ্ছা ( দুই ). Show all posts
Showing posts with label ইচ্ছা ( দুই ). Show all posts

Thursday, October 13, 2016

ইচ্ছা ( দুই )

ইচ্ছা

 

আমি

খেজুর  গাছের   গলায়

দড়ি  বেঁধে

লপটে  রাখবো  নিজেকে

একটু  রসের  সন্ধানে !

 

কাটি  বেয়ে

ফোঁটায়  ফোঁটায়

নেমে  আসবে  রস।

আমার  গলা  বেয়ে !

জিরেন  কাটের  রস  হলে

সুস্বাদু  সুমিষ্ট

সুগন্ধে  ভরপুর।

দিন  হলে

সূর্য  উঠলে

গেঁজলে

হবে  ফেনা !

নীল  মাছিগুলো

আসবে।

বসবে।

রশেবশে

মাতাল  হয়ে

পাগল  হবে !