Showing posts with label ভাবসমর. Show all posts
Showing posts with label ভাবসমর. Show all posts

Monday, November 14, 2016

ভাবসমর

ভাবসমর


আমার
নানান রূপ যোগ।
হঠাৎ হঠাৎ
হঠক্রিয়া।
জ্যোতির্ধারণে
দুহাতের
সমস্ত আঙ্গুল
ভর্তি।
আমি
আংটি সম্রাট !
নিরামিষ 
আমার আহার।
ব্রহ্মচর্য ব্রতে
আমি
সংসারে বিমুক্ত
থাকি !
ভাবে
ভাবসন্ন্যাস অবলম্বন !
তবে
আমার
সকল ভাবই
জগজ্জননীর
অনুভাব।
ওটা
অভাবনীয়
ভাব। 
ভেবে দেখলাম
জগজ্জননীর
কৃপা ছাড়া
ভাব সমরে
বিজয়ী হওয়া
যাবে না !


*