Showing posts with label অসীমে শান্তি হারিয়ে যায়. Show all posts
Showing posts with label অসীমে শান্তি হারিয়ে যায়. Show all posts

Saturday, September 3, 2016

অসীমে শান্তি হারিয়ে যায়

তোমার বিষয়সম্ভোগে
                       সুখ
আমি উতলা
                 উন্মুখ ।
 পুলকিত শান্তি
          বিভ্রান্তি
অথবা অভ্রান্তি
কিংবা সেই
আপাত সুখ-শান্তির
কালজয়ী
প্রচ্ছন্ন আভাস
দেহজুড়ে পরিতৃপ্তির
বিরাট আকাশ
স্নিগ্ধ বাতাস । 

ক্ষণমাত্র সুখেও
বিশালত্ব
বিহ্বলতার
অপূর্বপ্রকাশ ।

সীমাহীন শান্তি
হাতছানি দেয়

অসীমে
শান্তি হারিয়ে যায় !