বক্ষোরুহ
ত্বকবন্দি নরম উষ্ণ মাধুর্যময়
অপরূপ সুষমা ভাণ্ডার।
জটিল
গভীর রঙের ছটা সমৃদ্ধ।
চন্দ্রাতপের গোলাকৃতির
কেন্দ্রবিন্দুতে
রেশমগুটি সদৃশ পেলব অঙ্গ।
কুঞ্চিত
রহস্যময়
শ্রীমন্ডিত !
অর্ধগোলকে শীর্ষে
অমৃত-সুধা মুখ।
ছিদ্রে ছিদ্রে
কারুকার্যের
শিল্প নিপুণতা !
বীজহীন
শুকনো বড় আঙ্গুরফলের
লুকনো সৌন্দর্য !
ঈষৎ শৈথিল্যময়
অথচ
অনুভূতি প্রসৃত উত্তেজনায়
দৃঢ়তা প্রাপ্তি !
মন্টগোমারি গ্রন্থিগুলি থেকে
তৈলাক্ত পদার্থ
নিঃসারণ।
ঘর্মগ্রন্থি সমূহের
স্বেদবিন্দু।
ঘ্রাণে
আঘ্রাণে
সুঘ্রাণে
ভরপুর !
* Near the base of the nipples, are Sebaceous glands, the glands of Montgomery.
* Sebaceous glands, তৈলজ পদার্থ নিঃস্রাবী।
* Nipple, the conical eminence in the centre of each breast, containing the outlets of the milk ducts.