Showing posts with label দশা. Show all posts
Showing posts with label দশা. Show all posts

Sunday, October 9, 2016

দশা


দশা

  আমার  বাহ্যদশায়
তোমার  স্থূল  আর  সূক্ষ্ম  শরীরে
আমার  মন
আমার  মনন
আমার  চিন্তন
আমার  শক্তির  অনুলেপন  ঘটে  যায়।

তোমার  অর্ধবাহ্যদশায়
আমার  প্রতি
তোমার  ভালোবাসাগুলো
বিকসিত  হতে  দেখি।

তোমার  অন্তর্দশায়
তোমার  ভালোবাসাগুলো
অন্তর্ধান  করে।

সারা  শরীর
নোনা  জলের
সাগর  হয়ে  যায় !