Showing posts with label পরিবর্তন. Show all posts
Showing posts with label পরিবর্তন. Show all posts

Tuesday, September 6, 2016

পরিবর্তন

সীমাবদ্ধ মন
কিন্তু মানবী অনেক
সিন্ধুতেই বিন্দু দেখি
বিন্দুতে কভু সিন্ধু নয় ।
তবু
মন মোর
অপসারী আলোকের মত
ছুঁয়ে ফেলে
অন্য কারো
অভিসারী
উৎসুক মন !


সীমাহীন মন ।
কিন্তু  মানবী কোথায় ?
বিন্দুতেই সিন্ধু চাই
সিন্ধুতে
কভু বিন্দু নয় !


তবু
মন মোর
অভিসারী
আলোকের মত


খুঁজে ফেরে
অন্য কারো
অভিসারিণী
অভিমানিনী
মন !

Sunday, September 13, 2015

পরিবর্তন

আমরা একান্নবর্তী পরিবার
তবে আমাদের চিন্তাভাবনা আলাদা আলাদা
যে যার চিন্তাতে আমরা স্বাধীন
স্বকীয় বিশিষ্টতা ভরা
এক এক জন এক এক রকম চিন্তাবিদ
একই অন্ন
কত বিভিন্ন ধরণের চিন্তার খোরাক জোগায়
চিন্তায় আমরা কেউ কারো অনুবর্তী নই
সব সময় দূরবর্তীও নই
তবে তাতে দীনতা একদম নেই
কেউ কারো মুখাপেক্ষী নই
ঘুনসির কারের মতন
সাড়ে তিন পাকে পাকানো প্যাঁচানো
তবে পরিবর্তনের ব্যাপারা
আমরা প্রত্যেকে আশাবাদী
এবং দিক পরিবর্তনের পক্ষপাতী।