Showing posts with label মহাদেবী মহামায়া. Show all posts
Showing posts with label মহাদেবী মহামায়া. Show all posts

Wednesday, October 11, 2017

মহাদেবী মহামায়া


মহাদেবী মহামায়া

হে ! মহাদেবী !
হে ! 
মহামায়া !

আপনিই
জগতের যোনি
এবং আধার শক্তি !

অপনি নিজেই
প্রাকৃত-তত্ত্বের অতীত
অথচ নিত্যাপ্রকৃতি !

আপনি
নিত্যবিদ্যা !
নিত্যসিদ্ধা !

আপনি
ঊর্ধ্বরেতা ব্রহ্মচারিদের
ধ্যেয়ভূতা !

নিত্যা
ব্রহ্মশক্তিও
আপনি !

আপনি
ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের
কারণভূতা !

আপনি
জন্মদাত্রী !
আবার জ্বালান চিতা !



* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ১৬৭-১৬৮।