এই বিশ্বে অধিবৃত্তাকারে ঘুরছে মনুষ্যজীবন
#
প্রণব কুমার কুণ্ডু
#
এই বিশ্বে
চক্রাকারে নয়
বৃত্তাকারে নয়
কেবল
অধিবৃত্তাকারে আবর্তিত হচ্ছে
মনুষ্যজীবন।
সেই আবর্তনের
কোথায় শুরু
কোথায় শেষ
কোথায় বা অশেষ
কিংবা অবশেষ
তা নেইকো জানা !
**ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ**
