ব্রহ্মবিহার
সুখ
সবাই পায় !
আবার সুখও ভোগায় !
'সর্বে সুখিনঃ
সন্তু।
সর্বে সন্তু নিরাময়া' !
এই হিত কামনা
এই শুভ কামনা
সকলের থাকা দরকার !
এই ভাব হল
মৈত্রীর ভাব !
মুদিতা ভাব !
সবার প্রতি
সকলের প্রতি
কল্যাণের ভাবনা !
মৈত্রীর ভাবনা
সবার সুখে সবার আনন্দে
আনন্দিত হওয়া !
তার বাইরে নেই
আর কিছু অন্য কিছু
চাওয়া-পাওয়া !
এটা ব্রহ্মবিহার !
ব্রহ্মবিহারে
চিত্তের জাগরণ !
তাতে চিত্তের ব্যাপ্তি
চিত্তের প্রসাদ ও চিত্তের প্রশান্তি
এবং চিত্তের প্রসারণ সম্ভব !
* সূত্র : 'অনির্বাণের "পত্রং পুষ্পম্"।