Showing posts with label পূর্ণ পুরুষ সত্ত্বা. Show all posts
Showing posts with label পূর্ণ পুরুষ সত্ত্বা. Show all posts

Saturday, September 24, 2016

পূর্ণ পুরুষ সত্ত্বা

আমার শ্রেষ্ঠ পরিচয়
আমার নাম নয়
আমার বংশ মর্যাদা নয়
আমার প্রাণ!

পূর্ণব্র্হ্মের পূর্ণপরিচয়
শ্রেষ্ঠ পরিচয়
তাঁর অদ্বিতীয়
অব্যক্ত পুরুষ সত্ত্বা।

পরমব্রহ্মের পুরুষ তত্ত্বে
কোন প্রাকৃতিক উপাদান নেই
তিনি প্রকৃতির ওপর
নির্ভরশীলও নন!

তাঁর  নির্লিপ্তু  উপস্থিতি
আমাদের বোধশক্তিকে
আচ্ছন্ন করে।
আকৃষ্ট করে।
সেটাই তাঁর
পরমতত্ত্বের প্রকৃষ্ট প্রমাণ!