অন্তর্যামী
যে পুরুষ
আমাদের শরীরের এবং মনের
মধ্যে থেকে
আমাদের ইন্দ্রিয়গুলিকে
নিয়মিত করেন।
তিনি আসলে
অন্তঃকরণের নিয়ামক !
তিনি মনোগতজ্ঞ !
যিনি অন্তর্যামী
তিনিই
হৃদয়স্বামী !
তিনি আমার
মনের সকল কথা
জানতে পারেন !
এমন কি
মনের
সুপ্ত প্রসুপ্ত গুপ্ত
কথাও জানেন !
অন্তর্যামী তো পুরুষ !
তিনি
আত্মা।
তিনিই ঈশ্বর।
তিনি আবার
সত্ত্বপ্রধান জ্ঞানবান
চৈতন্যও !
সেই চৈতন্যের আভাসে
তিনি আমার
অলীক অন্তরের
সকল কথাও
জানেন !
অন্তর্যামী আসলে অন্তরাত্মা !
জীবনের
প্রবৃত্তির নিবৃত্তির
নিয়ামক !
তিনি আন্তরিক ভাববেত্তাও !
আমার
ন্যায়-নীতির শিক্ষক !