Showing posts with label মানসী. Show all posts
Showing posts with label মানসী. Show all posts

Saturday, December 3, 2016

মানসী

মানসী



মানসী
মনঃকল্পিতা।
মনে মনে
ক্রীড়ারূপে
প্রিয়ারূপে
কল্পিতা নারী !
শয়নে স্বপনে
জাগরণে
বাঞ্ছিতা ! 
আকাঙিক্ষতা !
কবিতায় নেমে আসে !
লেখনীতে ধরা দেয় !
সোহাগে আহ্লাদে
ছন্দ হয়ে
সৌহার্দ্য  বাড়ায় !
মানস নয়নে
দেখে !
মূর্ছা যেতে
ইচ্ছা করে !
মানসীর
ভাব ভালোবাসা
পরস্ত্রীর মতো
মুগ্ধতায় ভরা !
তবে কখনও
নিজের অলিন্দে
হৃদয় পুলিনে
তারে শত খুঁজেও
পাই না ছুঁতে !