Showing posts with label পুরাণ মতে সমগ্র পৃথিবী সাতটি দ্বীপে বিভক্ত. Show all posts
Showing posts with label পুরাণ মতে সমগ্র পৃথিবী সাতটি দ্বীপে বিভক্ত. Show all posts

Friday, September 8, 2023

পুরাণ মতে সমগ্র পৃথিবী সাতটি দ্বীপে বিভক্ত


পুরাণ মতে সমগ্র পৃথিবী  সাতটি দ্বীপে  বিভক্ত 

#



প্রণব কুমার কুণ্ডু

#


পুরাণ মতে 

সমগ্র পৃথিবী  

সাতটি মহাদ্বীপে  

বিভক্ত !

#


মহাদ্বীপগুলি ঃ

জম্বুমহাদ্বীপ

প্লক্ষমহাদ্বীপ

কুশমহাদ্বীপ

ক্রৌঞ্চমহাদ্বীপ

শাকমহাদ্বীপ

পুষ্করমহাদ্বীপ

শাল্মলীমহাদ্বীপ।

#

ঐ রকম

মহাদ্বীপের অংশ দ্বীপকে

বর্ষ বলে।

যেমন

ভারতবর্ষ।

#

জম্বু মহাদ্বীপের

যেই অংশদ্বীপে

ভরত নামক রাজা

রাজত্ব করেছিলেন

সেই অংশদ্বীপ

ভারতবর্ষ নামে

বিখ্যাত ! 

সেই ভারতবর্ষই

এখন 

আমাদের মহান দেশ।

#

জম্বু মহাদ্বীপের

নয়টি অংশ।

ভারত

কিম্পুরুষ

হরি

রমণক

হিরণ্ময়

কুরু

ইলাবৃত

ভদ্রাশ্ব 

ও কেতুমাল।

#

পুরাণ মতে ভারতবর্ষ

অশ্বক্রান্ত

রথক্রান্ত

ও  বিষ্ণুক্রান্ত

এই তিন ভাগে

বিভক্ত।

#


'অশ্বক্রান্ত-রথক্রান্ত-বিষ্ণুক্রান্তৈদ্বিজর্ষভ।

বিভক্তং ভারতং বর্ষম্ বর্ষাণামুত্তমং স্মৃতম্।।'

##