ছড়াও নিজের কিরণ
পৃথিবীতে
আশা
করবার মতো
কিছু নেই !
তবে
পৃথিবীতে
নিরাশ হবার মতোও
কিছু নেই !
পৃথিবীতে
শুধু
দিয়ে যাও
আর দিয়ে যাও !
পৃথিবীতে
শুধু
করে যাও
আর করে যাও !
পৃথিবীতে
তোমার
আছে শুধু
আত্ম বিকিরণ !
ছড়াও
তোমার সেই
নিজের
কিরণ !