অপেক্ষা
তোমার
উত্তম
পবিত্র বস্ত্র
তুমি
ত্যাগ করেছ !
এতে তোমার
হর্ষবৃদ্ধি ঘটেছে !
গন্ধর্ব দেব
কিন্নরদের
প্রেয়সীদের মতো
সুন্দরে সুন্দরে
মিলে মিশে
তুমি সুন্দরী !
তোমার চিত্ত
আরো
প্রসারিত করো !
তোমার জন্য আমি
একবুক ভালোবাসা নিয়ে
অপেক্ষা করে বসে আছি !