কথা বলে বানিয়ে বানিয়ে এবং ফেনিয়ে ফেনিয়ে সত্যব্রত
প্রণব কুমার কুণ্ডু
কথা বলে
বানিয়ে বানিয়ে
এবং ফেনিয়ে ফেনিয়ে
সত্যব্রত !
সত্যব্রত
সত্য কথা
বলে যত
তার মিথ্যা কথা বলা
তত !
যখন সত্যব্রত
সত্য কথা
বলে না
তখন সে
মিথ্যুক বলে খ্যাত !
লোকে হাসে
তবে ভাবে না কিছুই
এ নিয়ে !
সত্যব্রত আবার কথা বলে
ইনিয়েবিনিয়ে !