পুত্রী
কোন এক উপনিষদে
যাজ্ঞবল্ক্য বলেছেন
পতির জন্য পতি
প্রিয় হন না !
পুত্রের জন্য পুত্র
প্রিয় হন না !
আত্মার জন্যই
পতি প্রিয় হন !
সেই আত্মার জন্যই
পুত্রও প্রিয় হন !
তবে কী 'পুত্রী'
প্রিয় হন না ?
হিন্দুরা কী
'পুত্রী' চান না ?