Showing posts with label তাপসী মালিকের মর্মর মূর্তি. Show all posts
Showing posts with label তাপসী মালিকের মর্মর মূর্তি. Show all posts

Saturday, October 3, 2015

তাপসী মালিরের মর্মর মূর্তি

তাপসী মালিকের
একটা নিকষ কালো কষ্টি পাথরের মূর্তি
স্থাপনা করা হোক
টাটাদের
অধিগৃহীত পাঁচিলঘেরা জমির ভিতরেই
যেখানে তাকে দগ্ধ করা হয়েছিল।

নীচে শ্বেতপাথরের ফলকে
কালোপাথর বসিয়ে
লেখা থাকবে
তাপসীমালিকের  একফালি জীবনী।
সিঙ্গুরের জমিহারাদের আন্দোলনে
তার অগ্রণী ভুমিকার কথা।

আর অবশ্যই থাকবে
তাপসীমালিকের  হত্যার
আর  ডিজেলে পোড়ানোর
মর্মন্তুদ পাশবিক নিষ্ঠুরতা !