Showing posts with label ছড়া ( চোদ্দো ). Show all posts
Showing posts with label ছড়া ( চোদ্দো ). Show all posts

Thursday, September 22, 2016

ছড়া ( চোদ্দো )

বেড়ালছানা ধরবে বলে
                 খুকুমণির প্ল্যান
সন্ধ্যাসকাল যখন পারে
                চালায় অভিযান।
বাড়ির পোষা পুষিবেড়াল
                চারটি ছানা তার
নেচেকুঁদে ঘুরে বেড়ায়
                সাত সতেরো বার।
দেখতে ভালো  সাদা কালো
                ধরতে মানা নেই
খুকু এবার ঠিক করেছে
                ঠিক সে ধরবেই!