Showing posts with label চাঁদ ধরব বলে. Show all posts
Showing posts with label চাঁদ ধরব বলে. Show all posts

Tuesday, September 29, 2015

চাঁদ ধরব বলে

চাঁদ ধরব বলে
পূর্ণিমা রাতে
লোহার কড়াই-এ জল রেখে
বসে আছি ছাতে।

নীল আকাশ, সাদা মেঘ
গোলগাল চটপটি ঘষা চাঁদ
নেমে এলো কড়াই-এর জলে।

যেই দিই হাত

চাঁদ ভেঙ্গে কুটিকুটি

'তফাত' ! ' তফাত'!

বসে আছি, বসেই আছি
কেটে যায় রাত !