তোমার ভালোবাসা
তোমার ভালোবাসার
শক্তির বিকিরণ
কিংবা তার বিশোষণ
নিরবিচ্ছিন্ন ভাবে
প্রবাহিত হবে
এমনটা
স্বতঃসিদ্ধ নয়
স্বতঃস্ফূর্তও নয় !
তোমার ভালোবাসার
তরঙ্গমালার সক্রিয়তা
তার কর্মচাঞ্চল্য
শক্তির বিকিরণ
বা শক্তির শোষণ
স্থিরীকৃত
নির্ধারিত
নির্দিষ্ট অণু পরিমাণের
গুণ সমন্বিত
আসলে পূর্ণাংখ্যার গুণিতক।
আসলে পূর্ণাংখ্যার গুণিতক।
তোমার ভালোবাসার শক্তির
স্ফুরণ
বিচ্ছুরণ
বিচ্ছুরণ
কিংবা
তোমার ভালোবাসার শক্তির
শোষণ
আত্মীকরণ
অবিরাম
নিরবিচ্ছন্ন ভাবে
সামঞ্জস্যপূর্ণবিধানে
হয় না।
প্রেমের কাঙ্খিত
কক্ষপথে
শক্তিস্তর পরিবর্তনে
তা
ওঠানামা নামাওঠা
করে।
*কবিতাটি উচ্চতর রসায়নশাস্ত্রের অঙ্গীভুত Quantum Theory-এর ওপর ভিত্তি করে লেখা।
" .....a body cannot emit or absorb energy, in the form of radiation, in a continuous manner; the energy can only be taken up or given out as integral multiples of a definite amount, known as a quantum."
From, "Elements Of Physical Chemistry" by Samual Glasstone & David Lewis.
London
Macmillan & co ltd.