ইতস্তত
ইতস্তত
এখানে-সেখানে
এদিকে-ওদিকে
নানান দিকে
তোমার দিকে !
আমার নাই দ্বিধা
নাই সংকোচ
কিংবা টালবাহানা !
নেই কুণ্ঠা
অথবা দ্বিধাগ্রস্থ হওয়া
কিংবা গড়িমসি করা !
ইতস্তত !
যতোই বলো না
ওটা আগত !
তোমার
সান্নিধ্য না পেলে
ইতস্তত
অনাগত !