Showing posts with label পরাজিত. Show all posts
Showing posts with label পরাজিত. Show all posts

Sunday, September 4, 2016

পরাজিত

তোমাকে পাটাতনে শুইয়ে রেখে
আমি নীল মহাকাশ থেকে
উল্কা বেগে উল্লম্ফনে ধেয়ে নেমে আসি ।
কাল বৈশাখির ঝড়ে ডালপালা ভেঙে
তছনছ হয়ে যায় ।
বাবুই পাখির বাসা গড়িয়ে পড়ে মাটিতে ।
ঝেঁপে বৃষ্টি আসে ।
শীত ধরে যায়
গায়ে কাঁটা ওঠে ।
তোমার দু বাহুর শক্ত বাঁধনের শক্তি
অ্যানাকোন্ডার মত
আমায়  নিষ্পেষিত  নিঃশেষিত করে ।
ঢেঁকির শরীরের মত তোমার শরীর
পাড় খেয়ে ওঠানামা নামাওঠা করে ।
আমি দীনভাবে পর্যুদস্ত হই ।
পরাজিত পুলকে
পরাজিত হয়ে বাঁচি ।